Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১০:১৮ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » এফএও উপ-মহাপরিচালক ও স্পেনের রাষ্ট্রদূত’র বরগুনা সফর
১৯ November ২০১১ Saturday ৩:৩৩:৪৮ PM
Print this E-mail this

এফএও উপ-মহাপরিচালক ও স্পেনের রাষ্ট্রদূত’র বরগুনা সফর


স্পেন রাষ্ট্রদূত

উপকারভোগীদের বাড়ির আঙ্গিনায় সবজি চাষ পরিদর্শন করছেন এফএও উপ-মহাপরিচালক, স্পেনের রাষ্ট্রদূতসহ ছয় কর্মকর্তা (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

বরগুনা, ১৯ নভেম্বর (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উপ-মহাপরিচালক মানজ জুনেজা, স্পেনের রাষ্ট্রদূত লুই তেজাদা, ইউএন সমন্বয়কারী নীল ওয়াকার, ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টর ক্রিষ্টা রাডার, ইউনিসফ’র ডেপুটি ডিরেক্টর মিশেল সেইন্ট লট ও এফএও’র প্রতিনিধি ডোমিনিক বার্জিয়ান ১৯ নভেম্বর শনিবার সকালে বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ও রামনা ইউনিয়ন’র গর্ভবতী নারী ও শিশুদের খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ও রামনা ইউনিয়নে ইউনিসেফ, ডব্লিউএফপি এবং এফএও এর সহযোগিতায় সুশীলন এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সকাল সাড়ে নয়টায় সি-প্লেন যোগে বরগুনার বামনা উপজেলার বামনা পৌছেন সফরকারী দল। পরে ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্র পরিদর্শন ও উপকারভোগীদের সাথে বাড়ি বাড়ি গিয়ে তাদের বাড়ির আঙ্গিনায় সবজি চাষ পরিদর্শন শেষে সকাল সাড়ে ১১টার দিকে বরগুনার ত্যাগ করেন। অপুষ্টিতে ভূক্তভোগী এবং অস্বচ্ছল ৬৭১ জন মা ও শিশুকে (মা ১০৫ জন ও শিশু ৫৬৬ জন) বাছাই করে এই প্রকল্পের আওতাভূক্ত করা হয়েছে। এসব সুফলভোগীদের পুষ্টিকর খাবার, কৃষি উপকরণ এবং আয়বর্ধক উপকরণসহ ছাগল প্রদান করা হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুরতাজা আহসান মামুন, ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা, সুশীলন কর্মকর্তা মোস্তফা নুরুজ্জামান প্রমূখ।


(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com