উজিরপুর পৌরসভার সীমানা নির্ধারণ নিয়ে মতবিনিময় সভা
 উজিরপুর পৌরসভা সিমানা নির্ধারণ নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)
উজিরপুর, ২৩ নভেম্বর (এমদাদুল কাসেম সেন্টু/আমাদের বরিশাল ডটকম): উজিরপুর পৌরসভার সীমানা নির্ধারণ নিয়ে ২৩ নভেম্বর বুধবার বিকেলে উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক আরিফুর রহমান। সভায় উজিরপুরে ৯টি মৌজা নিয়ে পৌরসভা সীমানা নির্ধারণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ডিডিএসপি মোঃ শাহজাহান, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, আ’লীগের সাধারণ সম্পাদক এস,এম জামাল হোসেন, যুবলীগের সভাপতি আঃ মজিদ সিকদার বাচ্চু, ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন। উজিরপুর উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সভায় উজিরপুরে ৯টি মৌজা নিয়ে পৌরসভা সীমানা নির্ধারণ করা হয়। এর মধ্যে হানুয়া বারপাইকা মৌজাবাসী পৌরসভার আওতা থেকে বাহিরে থাকার কথা জানায়। তাদের কথা শুনে গুঠিয়া ইউনিয়নের হানুয়া বারপাইকা কিছু এলাকা সন্ধ্যা নদীর পার্শ্বে ও উজিরপুর বাজারের আংশিক এলাকার কয়েকজন বাসিন্দা পৌরসভার অন্তর্ভূক্তির বিরোধীতা করে। অনেকেই তৃতীয় শ্রেণীর পৌরসভার মধ্যে বাস করে বিপুল অংশের ট্যাক্সসহ ভর্তূকি দিতে রাজী নয়।
জেলা প্রশাসক আরিফুর রহমান সরেজমিনে গুঠিয়ার বারপাইকা ও উজিরপুর বাজারের অংশটুকু পরিদর্শন শেষে উজিরপুর পৌরসভার সকল কার্যক্রম খুব দ্রুত শুরু করার আশ্বাস দেন। এসময় বেশ কয়েকটি মৌজার আপত্তির শুনানী করা হয়।
–
(আমাদের বরিশাল ডটকম/উজিরপুর/এদা/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |