Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৮:৫৬ PM
Barisal News
Latest News
Home » দশমিনা » পটুয়াখালী » দশমিনায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আটক ৩
২৭ November ২০১১ Sunday ১০:৫৭:৩৯ AM
Print this E-mail this

দশমিনায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আটক ৩


পটুয়াখালী, ২৭ নভেম্বর (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): জমিজমা নিয়ে বিরোধের জেরে পটুয়াখালীর দশমিনায় দু’গ্রুপের সংঘর্ষে মোঃ রুহুল আমিন (৩৫) নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন অন্তত ১০জন। গুরুত্বর আহত ৪ জনকে দশমিনা হাসপাতালে ভর্তি করার পর অবস্থা আশংকাজনক দেখে রুহুল আমিনকে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরন করলে ২৭ নভেম্বর রবিবার ভোররাত ৪টার দিকে তিনি মারা যান। ২৬ নভেম্বর শনিবার বিকালে পদশমিনার গোলখালী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ হানিফ হাওলাদার, মাহতাব উদ্দিন এবং মোঃ হাসেম আলীকে গ্রেপ্তার করেছে দশমিনা থানা পুলিশ।

দশমিনা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান আমাদের বরিশাল ডটকমকে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের সুত্র ধরে ধানকাটার সময় ২৬ নভেম্বর শনিবার বিকালে গোলখালী গ্রামের রুহুল আমিনের সাথে হানিফ হাওলাদার গংদের সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়। আশংকাজনক অবস্থায় রুহুলকে রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিন মারা যান।


(আমাদের বরিশাল ডটকম/পটুয়াখালী/সকু/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com