Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৮:৩২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » মুলাদীতে অগভীর নলকূপে পানির বদলে উঠছে গ্যাস, এলাকায় চাঞ্চল্য
১১ June ২০২৬ Thursday ৪:২৩:১৭ PM
Print this E-mail this

মুলাদীতে অগভীর নলকূপে পানির বদলে উঠছে গ্যাস, এলাকায় চাঞ্চল্য


মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদী উপজেলায় একটি অগভীর নলকূপে পানির পরিবর্তে গ্যাস উঠছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্যাসের উপস্থিতি নিশ্চিত করতে স্থানীয়রা নলকূপের পাইপে আগুন দিলে তা জ্বলতে দেখা যায়।

বুধবার (১১ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব সেলিমপুর গ্রামের নিজাম উদ্দীন কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে প্রায় পাঁচ ঘণ্টা আগুন জ্বালিয়ে রাত ১১টার দিকে তা নিভিয়ে ফেলা হয়। আজ বৃহস্পতিবার সকালেও পাইপে আগুন দিয়ে গ্যাস নির্গমনের বিষয়টি পুনরায় পরীক্ষা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজাম উদ্দীন কাজী সম্প্রতি তাঁর বাড়িতে একটি অগভীর নলকূপ স্থাপন করেন। বুধবার বিকেলে প্রায় ৭০ ফুট গভীরতায় পাইপ বসানোর কাজ শেষ হয়। সন্ধ্যায় নলকূপ স্থাপনের পর পানি তোলার চেষ্টা করলে পানি না উঠে পাইপ থেকে শব্দ ও হালকা গন্ধ বের হতে থাকে। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে পাইপের মুখে আগুন দেওয়া হয়। এতে আগুন জ্বলে ওঠে এবং সেখান থেকে গ্যাস নির্গত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

নিজাম উদ্দীন কাজী বলেন, ‘পানি তোলার জন্য নলকূপ বসানো হয়েছিল। কিন্তু পানি না উঠে গ্যাসের মতো পদার্থ বের হতে দেখে আমরা বিস্মিত হয়েছি।’

বাটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দীন অশ্রু বলেন, ‘নিজাম উদ্দীন কাজীর বাড়ির নলকূপে পানির পরিবর্তে গ্যাস বের হচ্ছে। বৃহস্পতিবার সকালেও স্থানীয়রা আগুন দিয়ে বিষয়টি পরীক্ষা করেছেন। খবর ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় বাড়ছে। এর আগেও এ এলাকায় দুটি বাড়ির চুলা থেকে গ্যাস নির্গমনের ঘটনা ঘটেছিল। বিষয়টি উপজেলা ও জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার বলেন, ‘ভূগর্ভস্থ বিভিন্ন প্রাকৃতিক কারণে অগভীর নলকূপ থেকে গ্যাস নির্গত হতে পারে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হবে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তেল, গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধানকারী সংস্থা পেট্রোবাংলাকে অবহিত করা হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com