|
| | | | বামনায় ৮০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার
 বামনায় ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃত প্রদীপ কর্মকার (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)
বরগুনা, ৫ ডিসেম্বর (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বামনায় ৮০ পিস ইয়াবাসহ প্রদীপ কর্মকার (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪ ডিসেম্বর রোববার রাতে বামনা থানা পুলিশ বুকাবুনিয়া গ্রামের সুখরঞ্জন কর্মকারের ছেলে প্রদীপকে বুকাবুনিয়া বাজার থেকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান ফারুকী আমাদের বরিশাল ডটকমকে জানান, বুকাবুনিয়া বাজার অভিযান চালিয়ে তার নেতৃত্বে ৮০ পিস ইয়াবাসহ প্রদীপকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ ডিসেম্বর সোমবার সকালে মাদক আইনে মামলা দায়ের শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
–
(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
| |