Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৬:৪২ PM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » শিক্ষক নির্যাতনের প্রতিবাদে আমতলীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ
৫ January ২০১২ Thursday ৩:০০:০৯ PM
Print this E-mail this

শিক্ষক নির্যাতনের প্রতিবাদে আমতলীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ


বিক্ষোভ মিছিল

শিক্ষক নির্যাতনের প্রতিবাদে আমতলী শহরে বিক্ষোভ মিছিল (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

বরগুনা, ৫ জানুয়ারী (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): শিক্ষক নির্যাতনের বিচার দাবী করে আমতলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী। ৫ জানুয়ারী বৃহস্পতিবার বেলা এগারোটায় এ বিক্ষোভ মিছিল করা হয়।

মিছিল শেষে আমতলী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শাহ নূর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ। সমাবেশ শেষে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মশিউর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ন্যায় বিচার নিশ্চিতকরণে যথাযথ পদক্ষেপ গ্রহনের আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, ২ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় খোলা পায়খানা তৈরীতে বাঁধা দেয়ায় আমতলী পৌর শহরে বসবাসকারী আড়পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাফুজা বেগম (৪৫) ও তার মেয়ে ফারহাকে প্রতিবেশী শ্যামল, অমল, তার ছেলে পরিমল, স্ত্রী রেভা, ছেলে বউ ববিতা এবং বোন বিভা মিলে বেধড়ক পিটিয়ে আহত করে। গুরুত্বর আহত শিক্ষিকা মাহাফুজা বেগম আমতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com