Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৮:১৪ AM
Barisal News
Latest News
Home » বিনোদন » বাংলাদেশের ছবিতে স্নেহা উল্লাল
৮ January ২০১২ Sunday ১০:২৮:৪৩ AM
Print this E-mail this

বাংলাদেশের ছবিতে স্নেহা উল্লাল


স্নেহা উল্লালবিনোদন ডেস্ক :: বাংলাদেশের ছবি ‘মোস্ট ওয়েলকাম’-এ অভিনয় করছেন বলিউড নায়িকা স্নেহা উল্লাল। এটা পুরনো সংবাদ। নতুন সংবাদ হচ্ছে চলতি মাসের শেষের দিকে ঢাকায় আসছেন তিনি। ক্যারিয়ারের প্রথম ছবি ‘লাকি: নো টাইম ফর লাভ’ ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করে ‘ঐশ্বরিয়া টু’ খ্যাতি পেয়ে যান স্নেহা উল্লাল। এরপর তিনি বলিউডের পাশাপাশি দক্ষিণি ছবিতেও অভিনয় করছেন। এবার তিনি বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন।

অনন্য মামুনের পরিচালনায় ছবিটির শুটিংয়ে অংশ নেওয়ার জন্য সপ্তাহখানেক তিনি ঢাকায় অবস্থান করবেন। ছবিতে স্নেহা উল্লালের বিপরীতে অভিনয় করছেন ‘খোঁজ-দ্য সার্চ’ খ্যাত বাংলাদেশের নায়ক অনন্ত।

‘মোস্ট ওয়েলকাম’ ছবির গল্পে দেখা যায়, বাংলাদেশের একটি মেয়ে পড়াশোনা করতে বিদেশে যায়। সেখানে পরিস্থিতির শিকার হয়ে সে পানশালার নৃত্যশিল্পী হয়ে যায়। ছবিতে এমন একটি চরিত্রেই অভিনয় করছেন স্নেহা উল্লাল। ছবিটির একটি গানের নৃত্য পরিচালনা করেছেন মুম্বাইয়ের শঙ্কর আন্নাইয়া।

এরই মধ্যে মুম্বাই ও ব্যাংককে ছবির বেশিরভাগ অংশের শুটিং শেষ হয়েছে। তাতে অংশ নিয়েছেন স্নেহা। ছবির বাকি অংশের শুটিং ঢাকাতেই হবে। ‘মোস্ট ওয়েলকাম’-এর পরিচালক অনন্য মামুন বলেন, এফডিসির ৯ নম্বর ফ্লোরে ছবিটির ইনডোর শুটিং করবো আমরা। স্নেহা উল্লালের দৃশ্যধারণের মাধ্যমেই ছবির বাদবাকি কাজ শেষ হবে।

ছবিটি নিয়ে পরিচালক জানান, ‘দৃশ্যধারণ করতে গিয়ে ১১০ ফুট উঁচু ক্রেন ব্যবহার করা হয়েছে। ছবির এ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন চেন্নাইয়ের পি বাবু। এরই মধ্যে ছবির বেশিরভাগ শুটিং শেষ। খুব শিগগিরই ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেয়া হবে।’

স্নেহা উল্লালের সঙ্গে অভিনয় প্রসঙ্গে অনন্ত বলেন, ‘অভিনেত্রী হিসেবে তিনি অসাধারণ। তার সঙ্গে কাজ করে আমার ভালো লেগেছে। আশা করছি, আমাদের জুটির ছবিটি সবার ভালো লাগবে।’ ‘মোস্ট ওয়েলকাম’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন বাংলাদেশের মুনসুন ফিল্মস ও কলকাতার এস কে মুভিস।

উল্লেখ্য, ১৯৮৫ সালের ১৮ ডিসেম্বর ওমানের মাস্কেটে জন্মগ্রহণ করেন স্নেহা উল্লাল। তিনি তেলেগু ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে বলিউডে কাজ করা শুরু করেন। মধ্যপ্রাচ্যের দেশ ওমানের মাসকাট শহরে জন্ম নেয়া স্নেহা উল্লাল বলিউড সুপারস্টার সালমান খানের ছোট বোন অর্পিতা খানের বান্ধবী। সালমান খানই তাকে বলিউডে ‘লাকি-নো টাইম ফর লাভ’ ছবিতে প্রথম ব্রেক দেন। এরপর ২৬ বছর বয়সী এ অভিনেত্রী একে একে অভিনয় করেন ‘আরিয়ান’, ‘জানে বাই দো ইয়ারন’, ‘নেনো মিকু তেলুসা’,’কিং’, ‘কাশ মেরি হোত’, ‘কুরেন্ট’, ‘ক্লিক’, ‘বারুদ’,’শিমহা’, দেবী’সহ বেশ ক’টি ছবিতে। এর মধ্যে অধিকাংশ ছবিতেই অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন স্নেহা।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com