উজিরপুরের ঘন্টেশ্বর গ্রামে তীর্থস্নান মেলার নামে বসেছে জুয়ার আসর
 উজিরপুরের ঘন্টেশ্বর গ্রামে তীর্থস্নান মেলার নামে জুয়ার আসর (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)
বরিশাল ডেস্ক :: বরিশালের গৌরনদী, বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা ঘন্টেশ্বর গ্রামে একশ বছরের ঐতিহ্যবাহি ১দিনের গঙ্গা তীর্থস্নান উপলক্ষ্যে আয়োজিত মেলায় প্রকাশ্যেই বসেছে জুয়ার আসর।
জানা গেছে, ঐ এলাকার হিন্দু মুসলমান সবাই মিলে ঘন্টেশ্বর গ্রামে এ ঐতিহ্যবাহি মেলার আয়োজন করে। বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার তীর্থযাত্রী খালের ভিতরে স্নান করতে সমাগম হয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মেলার একপার্শ্বে প্রকাশ্যেই বসেছে জুয়ার আসর। এবার এই মেলার আয়োজন করেছে বামরাইল ইউনিয়নের আ’লীগ নেতা গৌরাঙ্গ বাবু ও উজিরপুরের হিন্দু, বৌদ্ধ ও খ্রষ্টান ঐক্য পরিষদের নেতা সহদেব দাস।
মেলায় জুয়ার আসর সম্বন্ধে জানতে চাইলে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘন্টেশ্বরে মেলা বসেছে একথা আমাদের আয়োজক কমিটি জানায়নি।
–
(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |