মুলাদীতে ব্যবসায়ী হত্যা চেষ্টাঃ হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার
মুলাদী, ১৮ এপ্রিল (কবির প্যাদা/আমাদের বরিশাল ডটকম): মুলাদী উপজেলার সদর ইউনিয়নের ব্যবসায়ী আনোয়ার হোসেনকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার চেষ্টা করা হয়েছে। ১৮ এপ্রিল বুধবার সকালে আড়িয়াল খাঁ নদীর তীরে ধান খেত থেকে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এসময় তার হাত-পা ও মুখ বাঁধা ছিল। এর আগে ১৭ এপ্রিল মঙ্গলবার রাতে স্থানীয় নবাবের হাট থেকে বাড়ি ফেরার পথে কে বা কাহারা তুলে নিয়ে যায়। ব্যবসায়ী আনোয়ার হোসেন মুলাদী সদর ইউনিয়নের পুর্বচরলক্ষীপুর (বেইলী ব্রিজ) গ্রামের মৃত মহসিন খন্দকারের পুত্র।
জানা গেছে, ১৮ এপ্রিল বুধবার সকালে আড়িয়াল খাঁ নদীতে মাছ ধরতে যাওয়ার সময় স্থানীয় জেলেরা ৩ সন্তানের জনক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পাশবর্তী ধান ক্ষেতে পড়ে থাকতে দেখেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন আনোয়ারকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় মুলাদী হাসপাতালে নিয়ে যায়। তবে স্থানীয় ও তার স্বজনরা অভিযোগ করেছেন, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অনুপস্থিত থাকায় প্রায় দু’ঘন্টা বিনা চিকিৎসায় তাকে জরুরী বিভাগে ফেলে রাখা হয়েছিল।
এদিকে খবর পেয়ে মুলাদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এস,আই) সাইদ ঘটনাস্থল পরিদর্শন করে গুরুত্বর আহত আনোয়ারের কাছ থেকে ঘটনাটি শুনে তাকে কারো কাছে ঘটনার বিবরণ ও জড়িতদের নাম বলতে নিষেধ করেন।
এ ব্যাপারে উপ-পরিদর্শক (এস,আই) সাইদ সংবাদ মাধ্যমে আসামীদের নাম প্রকাশিত হলে তারা দেশ ছেড়ে চলে যাবে বলে জানান।
–
(আমাদের বরিশাল ডটকম/মুলাদী/কপ্যা/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |