Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৮:৫৫ PM
Barisal News
Latest News
Home » দশমিনা » পটুয়াখালী » দশমিনায় বিএনপি’র মিছিলে আ’লীগ কর্মীদের হামলা, আহত ১২
২৩ April ২০১২ Monday ৬:৪২:৪৩ PM
Print this E-mail this

দশমিনায় বিএনপি’র মিছিলে আ’লীগ কর্মীদের হামলা, আহত ১২


বিএনপি অফিস

দশমিনায় আ’লীগ কর্মীরা বিএনপি’র একটি ইউপি অফিস ভেঙ্গে পার্শবর্তী খালে ফেলে দেয় (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

দশমিনা, ২৩ এপ্রিল (কামরুল সোহাগ/আমাদের বরিশাল ডটকম): বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর ‘খোঁজ’ চেয়ে বিএনপি’র ডাকা টানা দ্বিতীয় দিনের সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিএনপি’র মিছিলে আ’লীগ কর্মীদের হামলায় নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। ২৩ এপ্রিল সোমবার সকালে হরতালের সমর্থনে বের হওয়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের মিছিলে সরকার দলীয় সমর্থকরা হামলা চালালে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় বিএনপি’র একটি ইউনিয়ন অফিস ও বিএনপি সমর্থকদের বাড়িঘরে হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে উপজেলা শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

জানা গেছে, দশমিনা উপজেলার আমতলা বাজার এলাকায় ২৩ এপ্রিল সোমবার সকাল ৮টায় হরতালের সমর্থনে ইউনিয়ন বিএনপির উদ্যেগে বের হওয়া একটি বিক্ষোভ মিছিলে আ’লীগ কর্মীরা হামলা চালালে সংঘর্ষ ছড়িয়ে পরে। এসময় সরকার দলীয় ক্যাডারদের তান্ডবে ইউনিয়ন বিএনপি নেতা মোঃ হারুন মোল্লা, যুবনেতা কাওসার, ছাত্রদল নেতা তরিকুল ইসলাম, শুভ, আওয়ামীলীগের মিল্টন, কবির মোল্লা, কবির সর্দার, রাসেল হাওলাদার, বাদশা, রেজাসহ ১০ জন আহত হয়। এদিকে সেখানে একজন আওয়ামীলীগ কর্মীর আহত খবর ছড়িয়ে পড়লে উপজেলা সদর থেকে দেশীয় অস্ত্র নিয়ে সরকার দলীয় সমর্থকরা আমতলা বাজারের ১৫টি দোকান, বিএনপি অফিস ও বিএনপি সমর্থিতদের বাড়িঘরে ব্যপক হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় বিএনপি নেতা মোমিনের স্ত্রী কাকলী ও তার ছেলে ইডেন (১২) আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে উপজেলা শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।


(আমাদের বরিশাল ডটকম/দশমিনা/কাসো/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com