Current Bangladesh Time
Friday June ১২, ২০২৬ ৮:০৯ PM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়ায় চাঁদার দাবীতে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১০
২ May ২০১২ Wednesday ৪:৫৬:৫৫ PM
Print this E-mail this

আগৈলঝাড়ায় চাঁদার দাবীতে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১০


আগৈলঝাড়া, ২ মে (সাইদুর রহমান স্বপন/আমাদের বরিশাল ডটকম): বরিশালের আগৈলঝাড়ায় সরকারী কাজে চাঁদার দাবীতে দু’গ্রুপের মধ্যে দফায় দফায় হামলা সংঘর্ষে ইউপি সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে মুমুর্ষ অবস্থায় ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়ন পরিষদের টিআর প্রকল্পের আওতায় ছয়গ্রাম স্কুল থেকে সাবেক চেয়ারম্যান গনি আকনের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ৬টন টিয়ার বরাদ্দ দেয়া হয়। ওই প্রকল্পের সভাপতি করা হয় স্থানীয় আনোয়ার হোসেনের ছেলে সুমন মৃধাকে। কাজের শুরু থেকেই ওই প্রকল্প থেকে মিস্ত্রিপাড়া গ্রামের রহিম শরীফের ছেলে ফয়সাল শরীফ বিভিন্ন সময় চাঁদা দাবী করে আসছিল। ৩০ এপ্রিল সোমবার রাত ৯টায় এ ঘটনা রত্নপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদারকে জানিয়ে বাড়ী ফেরার পথে মিস্ত্রিপাড়া বটতলা নামক স্থানে এলে পুর্ব থেকে ওৎপেতে থাকা জুয়েলের নেতৃত্বে ১৫/২০জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সুমন ও তার সাথে থাকা পান্নু ভুইয়া, ইউপি সদস্য পান্নু বালি ও কালু মৃধার উপর অতর্কিত হামলা চালায়। এসময় এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে তাদের গুরত্বর আহত করা হয়। আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আহতদের বরিশাল শেবাচিমে প্রেরন করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে গত ১ মে মঙ্গলবার সকালে ছয়গ্রাম বাজারের ফয়সাল শরীফের পিতা রহিম শরীফের ব্যবসা প্রতিষ্ঠান ও কাজিরহাট বাজারের নান্না শরিফের ভাই এমদাদ শরিফের রাইচ মিল বন্ধ করে দেয় সুমন মৃধার লোকজন।

এঘটনায় অভিযুক্ত নান্না শরিফ চাঁদার দাবী অস্বীকার করে জানান, ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য আমাদের উপর হামলা চালিয়ে ফয়সাল শরীফ, জলিল শরীফ, চঞ্চল শরীফ, রাশেদ রাঢ়ী, শাহাবুদ্দিন ভুইয়া ও নান্না শরীফকে পিটিয়ে আহত করে। ঘটনার পর থেকে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

১ মে মঙ্গলবার সকালে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার নন্দী সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে পান্নু ভুইয়া বাদী হয়ে ২ মে বুধবার সকালে থানায় একটি মামলা দায়ের করেছে।


(আমাদের বরিশাল ডটকম/আগৈলঝাড়া/সার/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com