Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৬:৪৪ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » মঠবাড়িয়া » পিরোজপুরে গলায় ফাঁস দিয়ে জেলের আত্মহত্যা
৮ May ২০১২ Tuesday ৫:১১:২০ PM
Print this E-mail this

পিরোজপুরে গলায় ফাঁস দিয়ে জেলের আত্মহত্যা


পিরোজপুর, ৮ মে (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গলায় ফাঁস দিয়ে বাদল আকন (৪০) নামের এক জেলে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী বাদল আকন উপজেলার উত্তর বড় মাছুয়া গ্রামের আঃ ছত্তার আকনের ছেলে। খবর পেয়ে ৮ মে মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠিয়েছে মঠবাড়িয়া থানা পুলিশ।

মৃতের স্ত্রী হাচিনা বেগম জানান, ৭ মে সোমবার বিকেলে সে তার ননদের অসুস্থ্য মেয়েকে দেখতে মঠবাড়িয়ার একটি ক্লিনিকে যায় এবং রাতে মাছুয়া বাজারে তার এক আত্মীয় বাড়িতে সে রাত্রি যাপন করে। বাড়িতে তার স্বামী একা ছিল। ৮ মে মঙ্গলবার সকালে লোক মারফর জানতে পারে তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, বাদল ঋণগ্রস্থ্য হয়ে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিল। বাদলের এক মেয়ে সাথী (১৪) চট্রগ্রামে গার্মেন্সে চাকুরী করে ও এক ছেলে সাকিল (৭) স্কুলে পড়াশুনা করে।


(আমাদের বরিশাল ডটকম/পিরোজপুর/মার/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com