Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১:৫২ AM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » অপহৃত কিশোরী সুরমা ৬ দিনেও উদ্ধার হয়নি
১৪ May ২০১২ Monday ২:৫৮:২১ PM
Print this E-mail this

অপহৃত কিশোরী সুরমা ৬ দিনেও উদ্ধার হয়নি


সুরমা

অপহৃত কিশোরী সুরমা

বরগুনা, ১৪ মে (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি) পাশের একদিন পরেই বরগুনার আমতলী উপজেলার কিশোরী সুরমা (১৫) অপহরণের শিকার হয়েছে। গত ৬ দিনেও তার কোন সন্ধান মিলেনি। এজন্য তার কলেজে ভর্তি হওয়াও অনিশ্চিত হয়ে পরেছে। কোন উপায় না পেয়ে ১৩ মে রোববার সুরমার বাবা জালাল সিকদার বাদী হয়ে অপহরণকারীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন।

জানা গেছে, সুরমা এ বছর বগীরহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে। গত ৭ মে সোমবার এসএসসি পাশের খবর শুনে পরিবারে আনন্দ বিরাজ করলেও ঠিক এরপরের দিনই অপহরণের শিকার হয় সুরমা । গত ৮ মে মঙ্গলবার সন্ধ্যার পরে বাড়ির উঠান থেকে স্থানীয় বখাটে আলামিনের নেতৃত্বে সুরমাকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তিনটি মটর সাইকেলে এসে সুরমাকে অপহরণ করে নিয়ে যায়। এর আগেও মাধ্যমিক (এসএসসি) পরীক্ষা চলাকালীন সময়ে সুরমাকে আরো একবার অপহরণ হয়েছিল। তবে অপহরণের এক ঘন্টা পরেই তাকে উদ্ধার করা হয়েছিল।

সুরমার বাবা জালাল সিকদার জানান, মেয়েকে উদ্ধারে ব্যর্থ হয়ে তিনি আলামিন, ইসমাইল, ফারুক ও দুলু বেগমকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।


(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com