Current Bangladesh Time
Friday June ১২, ২০২৬ ৮:১৩ PM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » বিদ্যুতের দাবিতে আগৈলঝাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও
১৬ May ২০১২ Wednesday ৫:০১:৫৪ PM
Print this E-mail this

বিদ্যুতের দাবিতে আগৈলঝাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও


পল্লী বিদ্যুৎ

বিদ্যুতের দাবিতে আগৈলঝাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করেন বিক্ষুব্দ গ্রাহকরা (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

আগৈলঝাড়া, ১৬ মে (সাইদুর রহমান স্বপন/আমাদের বরিশাল ডটকম): বিদ্যুতের দাবিতে বরিশালের আগৈলঝাড়ায় পল্লী বিদ্যুতের জোনাল অফিস (গৈলা) ঘেরাও করেছে গ্রাহকরা। এসময় গ্রাহকরা বিদ্যুতের সুসম বন্টনের জন্য ডিজিএমকে ৩ দিনের আল্টিমেটাম দেন, অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুমকি দেন তারা। ১৬ মে বুধবার সকালে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বিদ্যুৎ বঞ্চিত গ্রাহকরা বিদ্যুতের সুসম বন্টনের দাবীতে পল্লী বিদ্যুতের জোনাল অফিস ঘেরাও করেন।

বিক্ষুব্দ গ্রাহকরা জানান, লোড শেডিং এর নামে তাদের সাথে বিদ্যুৎ বিভাগ প্রতারণা করে আসছে। ২ থেকে ৩ ঘন্টা পর বিদ্যুৎ এসেই ১৫-৩০ মিনিট পর আবার লোড শেডিং শুরু হয়। আবার মাঝে মধ্যে ৩-৪ ঘন্টা পর আধা ঘন্টার জন্য বিদ্যুৎ আসে। দিন রাত মিলে ৪ ঘন্টাও বিদ্যুত পান না তারা।

তারা অভিযোগ করেন, বিদ্যুৎ কর্মীরা সন্ধ্যার পর আগৈলঝাড়া থানা ব্রীজের ট্রান্সমিটার ও গৌরনদীর ধানডোবার ট্রান্সমিটারের ফিউজ বিচ্ছিন্ন করে দেয়। ফলে রাজিহার ইউনিয়নের সমগ্র এলাকা ও পয়সারহাট এলাকায় সারা রাতের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কখনও কখনও সারা দিন লাইনে কাজের অজুহাতে ও সামান্য বাতাস হলেই দু-চার দিনেও বিদ্যুৎ সঞ্চালনের কোন ব্যবস্থা করেনা বিদ্যুৎ বিভাগ। খবরের পর খবর দিলেও গ্রাহদের পাত্তাই দেয়না কর্তৃপক্ষ। অথচ আগৈলঝাড়ার জন্য বরাদ্দকৃত বিদ্যুৎ উদ্বৃত্ত দেখিয়ে জিজিএম রঙ্গলাল কর্মকার বিদ্যুৎ বিভাগ থেকে একাধিকবার পুরস্কার পেয়েছেন। গ্রাহকদের কষ্ট দিয়ে তিনি অফিসের কাছে ভাল থাকছেন, সুযোগ সুবিধা নিচ্ছেন বলে গ্রাহকরা অভিযোগ করেন।

আগামী ২০ মে রোববারের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান। জোনার অফিস চত্বরে ঘন্টা ব্যাপি বিক্ষোভ চলার পর ডিজিএম রঙ্গলাল কর্মকার অভিযোগ সমুহের ব্যাপারে সত্তর ব্যবস্থা নেবেন জানিয়ে গ্রাহকদের আশ্বস্ত করেন।


(আমাদের বরিশাল ডটকম/আগৈলঝাড়া/সার/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com