Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৬:৪৯ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » মঠবাড়িয়া » ছাত্রলীগ কর্মী ক্লিনটন হত্যাঃ খুনীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন
১৬ July ২০১২ Monday ৮:০৪:২৭ PM
Print this E-mail this

ছাত্রলীগ কর্মী ক্লিনটন হত্যাঃ খুনীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন


ক্লিনটন

ছাত্রলীগ কর্মী ক্লিনটন হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

দেবদাস মজুমদার, আঞ্চলিক প্রতিনিধি :: পিরোজপুরের মঠবাড়িয়ায় নিহত ছাত্রলীগ কর্মী ক্লিনটন মজুমদার টিটু(১৭) হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ১৬ জুলাই সোমবার সকালে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা ছাত্রলীগের চারশতাধিক নেতাকর্মী মাথায় কালো কাপড় বেঁধে এ মানববন্ধনের অংশ নেয়।

মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন- ছাত্রলীগ নেতা আরিফুর রহমান সিফাত, শরীফুল ইসলাম রাজু, নজরুল ইসলাম সোহেল, এহসানুল হক, তুষার আহম্মেদ মিলন, হাসানুজ্জামান হেলাল ও ফেরদৌস মৃধা প্রমূখ।

ছাত্রলীগ নেতারা ক্লিনটন হত্যার দ্রুত বিচার দাবি করে অভিযোগ করেন,মঠবাড়িয়া পৌর ছাত্রলীগের সদস্য ক্লিন্টন মজুমদারকে পূর্ব শত্রুতার জের ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মারজান, রনি, জুয়েল, রুবেল, ব্লাক রুবেল, সিটি মনির, রেন্ট-এ-কার মনির মিলে পরিকল্পিতভাবে গত ৮ মে অপহরণ করে কুপিয়ে হত্যা করে। দুইদিন পরে মঠবাড়িয়া শহর হতে চার কিলোমিটার দূরে খালে নিহত কর্মীর ভাসমান লাশ পাওয়া যায়। ওই হত্যাকান্ডের দুইমাস পার হলেও পুলিশ প্রধান হত্যাকারীদের এখনও গ্রেপ্তার করতে পারেনি। ছাত্রলীগ নেতারা এ হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, মঠবাড়িয়া উপজেলা সদর ইউনিয়নের উওর মিঠাখালী গ্রামের অরুপ মজুমদারের ছোট ছেলে ক্লিনটন মজুমদারকে গত ৮ মে সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে কতিপয় সন্ত্রসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ খালে ফেলে দেয়। ঘটনার দুইদিন পরে পুলিশ মঠবাড়িয়া শহর হতে চার কিলোমিটার দূরে দক্ষিণ মিঠাখালী গ্রামের মঠবাড়িয়া-মাছুয়া খাল হতে তার ভাসমান  লাশ উদ্ধার করে। এ হত্যাকান্ডের ঘটনায় ক্লিনটনের বাবা অরুপ মজুমদার বাদি হয়ে সাতজনকে আসামী করে  মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডের দুইমাস পার হলেও অভিযুক্ত আসামীরা এখনও গ্রেপ্তার হয়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন আমাদের বরিশাল ডটকমকে বলেন, এ হত্যাকান্ডের পর তাৎক্ষণিক জুয়েল ও মনির নামে দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে বলে দাবি করেন তিনি।


(আমাদের বরিশাল ডটকম/পিরোজপুর/দেম/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com