|
| | | | পিরোজপুরে জমির বিরোধে হামলায় নিহত ১
পিরোজপুর, ৩১ আগষ্ট (প্রতিনিধি, আমাদের বরিশাল ডটকম) :: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বৃহস্পতিবার রাতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেড়ে প্রতিপক্ষের হামলায় মোঃ জাহাঙ্গির হোসেন ডাকুয়া (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
জানাযায়, জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মোতাহার ও জাহাঙ্গিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাত ৯ টায় এ নিয়ে ডাকুয়া বাড়িতে সালিশ বৈঠক বসে। সালিশের এক পর্যায়ে মোতাহার গ্রুপের লোকজন জাহাঙ্গিরের উপর হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই জাহাঙ্গির মারা যায়।
হামলার সময় তার চাচাতো ভাই কালাম ডাকুয়া এগিয়ে এলে তার উপরও হামলা চালিয়ে আহত করা হয়। কালামকে আহত অবস্থায় নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
(আমাদের বরিশাল ডটকম/পিরোজপুর/মারমা/মচপ)
সম্পাদনা: বরিশাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
| |