Current Bangladesh Time
Sunday May ২৪, ২০২৬ ৩:০২ AM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » ভোলায় ২৩ জেলের কারাদন্ড
২৭ September ২০১২ Thursday ২:৫২:১৪ PM
Print this E-mail this

ভোলায় ২৩ জেলের কারাদন্ড


ভোলা, ২৭ সেপ্টেম্বর (অচিন্ত্য মজুমদার, আমাদের বরিশাল ডটকম ) :: সরকারী নিশেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরার অপরাধে ভোলা সদর উপজেলার মেঘনায় পৃথক অভিযানে ২৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এসময় জেলেদের কাছ থেকে প্রায় ১২ লক্ষ টাকার ২৪ হাজার মিটার কারেন্ট জাল ও ২ মন ইলিশ ও ২টি ট্রলার আটক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার অলিউর রহমান ও নির্বাহী ম্যাজিসস্ট্রেট এসএম ফরিদ উদ্দিন বৃহস্পতিবার ভোর রাতে পৃথক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার অলিউর রহমান জানান, বৃহস্পতিবার ভোর ৫টায় তার নেতৃত্বে একটি অভিযান দল মেঘনা নদীর ইলিশা ফেরীঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ১০ জেলেকে আটক করে। পরে তাদের প্রত্যেককে বাংলাদেশ মৎস রক্ষা ও সংরক্ষন আইনের ১৯৫০ এর ৫ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, শহিদুল (২০), কবির বেপারী (৩০), আবু জাহেদ বেপারী (৩৫), আলম বেপারী (৩০), রফিক বেপারী (৩২), মহিজ উদ্দিন (২০), ইলিয়াছ মাঝি (৩৭), মোঃ নান্নু (২৫), মোঃ ছালাউদ্দিন (৪৫) ও খলিলুর রহমান (৫০)। এসময় এদের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

অন্যদিকে, নির্বাহী ম্যাজিসস্ট্রেট এসএম ফরিদ উদ্দিন’র নেতৃত্বে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম ভোলা সদরে উপজেলার মেঘনার ও তেতুলিয়ার অভিযানে চালায়। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ১৩ জেলেকে আটক করা হয়। তাদের একই সাজা প্রদান করা হয়। আটক জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/মচপ)

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
মঞ্চ সাজিয়েও উদ্বোধনী দিনে বন্ধ হলো বাণিজ্য মেলা
কর্মস্থলে অনুপস্থিত, নৌ প্রতিমন্ত্রীর নির্দেশে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com