Current Bangladesh Time
Monday November ১৬, ২০২৬ ৬:২৫ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » মঠবাড়িয়া » পুলিশের বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকে রাতভর নির্যাতনের অভিযোগ
১৯ January ২০২৪ Friday ১০:০৬:৩৫ PM
Print this E-mail this

পুলিশের বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকে রাতভর নির্যাতনের অভিযোগ


পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার আহমেদ মিলনকে আসামি ছিনতাই মামলায় গ্রেফতার দেখিয়ে রাতভর নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গত ১০ জানুয়ারি ২ মাস ২ দিন পর জেল থেকে মুক্তি পেয়ে গণমাধ্যম কর্মীদের কাছে নির্যাতনের এ বিষয়ে কথা বলেন তিনি।

পুলিশের নির্যাতনের শিকার ছাত্রলীগের এই নেতা জানান, গত বছরের ৮ নভেম্বর ছাত্রলীগ নেতা সোহেলকে পৌরসভা চত্ত্বর থেকে পুলিশ গ্রেফতারের চেষ্টা চালায়। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে অনুরোধ করে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার থেকে রক্ষা করেন। যদিও ছাত্রলীগ নেতা সোহেল ওয়ারেন্টভুক্ত কোন আসামি ছিল না। কিন্তু এটিকে পূঁজি করে রাত ১২টার দিকে আসামি ছিনতাই মামলা ও অস্ত্র মামলার নামে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরও জানান, মঠবাড়িয়া থানার ওই সময়ের অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার আমাকে বাসা থেকে কথা আছে বলে ডেকে নিয়ে আসেন। আমার অসুস্থ মায়ের কাছ থেকে ডেকে এনে মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর নির্যাতনের জন্য আমাকে ডিবি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ডিবি পুলিশ রাতভর আমাকে নির্যাতন করে। পরদিন থানায় হস্তান্তর করার পর থানা পুলিশ আমাকে কোর্টে প্রেরন করে।

ছাত্রলীগের এই নেতা আরও জানান, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থা আসামি গ্রেফতারের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আর থানা পুলিশ আমাকে গ্রেফতারের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে। এটা কোন নিয়ম? কত টাকার বিনিময়ে এবং কাকে খুশি করার জন্য এহেন জঘন্য কাজ করা হয়েছে?

ওসি কামরুজ্জামান তালুকদারকে মঠবাড়িয়া থানা থেকে প্রত্যাহার করে নেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানান তুষার আহমেদ মিলন। তদন্ত সাপেক্ষে বিতর্কিত এ মামলা থেকে অব্যহতি পেতে চান তিনি। এজন্য তিনি নব-নির্বাচিত সংসদ সদস্য সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল রেঞ্জের ডিআইজিসহ ঊর্ধ্বতন চার পুলিশ কর্মকর্তা বদলি
বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com