Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৬:৪৩ PM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » ভোলায় ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবি, সব যাত্রী উদ্ধার
২২ May ২০১৩ Wednesday ১:০২:৩৬ AM
Print this E-mail this

ভোলায় ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবি, সব যাত্রী উদ্ধার
অচিন্ত্য মজুমদার


ভোলা মানচিত্রভোলা :: ভোলার তুলাতুলি থেকে লক্ষ্মীপুর জেলার মতির হাটে যাওয়ার পথে ৩০ যাত্রী ও লক্ষাধিক টাকার পান পরিবহনকালে ২১ মে মঙ্গলবার বিকেলে ঝড়ের কবলে পড়ে মেঘনায় ডুবে যায় খেয়া ট্রলার টি। পরে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে নামে স্থানীয় ৩/৪টি মাছ ধরা ট্রলার। নদীতে ডুবে যাওয়া যাত্রীদের সকলকে সন্ধ্যা নাগাদ জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে স্থানীয়রা জানান। তবে লক্ষাধিক টাকার পানসহ খেয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

জানা যায়, কাঞ্চন মাঝির ওই খেয়া ট্রলারটি সকালে ভোলাক্ষ তুলাতুলি ঘাট থেকে ছেড়ে যায়। বেলা সাড়ে ১২টায় এটি ডুবে যায়। ট্রলারে ১০০ বোঝা পান ছিল। পান বেশি থাকায় ও সকাল থেকে ঝড়বৃস্টি থাকায় তেমন যাত্রী ছিল না।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ এমদাত হোসেন কবির জানান, খেয়া ইঞ্জিন চালিত নৌকাটি মূল নদী পাড়ি দেয়ার সময় ঝড়ের তোড়ে তলা ফেটে যায়। এক পর্যায়ে একটি চরের কাছাকাছি ট্রলারটি ডুবে যায়। পরে সমুদ্রগামী ৩টি বড় ট্রলার দিয়ে যাত্রীদের উদ্ধার করে লক্ষ্মীপুর জেলার মতির হাটে নিয়ে যাওয়া হয় বলে সর্বশেষ জানা গেছে। তকে কোন যাত্রী নিখোঁজ আছে কিনা তা নিশ্চিত করে বরতে পারেননি ইউপি চেয়ারম্যান কবির।

ভোলার জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ট্রলারটি ডুবে যাওয়ার সংবাদ পেয়ে যাত্রীদের উদ্ধারের জন্য লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সাহায্য চাওয়া হয়। তাদের চেস্টায় যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়। গতকাল দিনভড় ঝড় বাতাস ও বৃষ্টি থাকায় প্রথম পর্যায়ে অভিযানে কিছুটা বিলম্ব হয় বলে স্থানীয়রা জানান।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com