|
| | | | বরিশালে বজ্রপাতে দুই জনের মৃত্যু
বরিশাল :: বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। ২৩ মে বৃহস্পতিবার দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলা সদরের বাজিদ খান ও হিজলা উপজেলার ধূলখোলা ইউপির মাটিয়ালায় এ দুর্ঘটনা ঘটে।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, দুপুরে বাড়ির পাশের ক্ষেতে কৃষি কাজ করছিল বাজিদ খান গ্রামের খোরশেদ আলম (৫২) ও আনোয়ার হোসেন (৪৮)। বজ্রপাত হলে ঘটনাস্থলেই খোরশেদ আলমের মৃত্যু হয়। আহত হয় আনোয়ার হোসেন। তাকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হিজলার ধূলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন মাতুব্বর জানান, দুপুরে ঘরের বাইরে বের হলে বজ্রপাতে নিহত হয় মরিয়ন বেগম (৩৯) নামে এক গৃহবধূ। তিনি মাটিয়ালা গ্রামের নূরুল ইসলাম মাঝির স্ত্রী।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
| |