Current Bangladesh Time
Tuesday September ২২, ২০২৬ ১০:০৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় প্রেমিকার আত্মহত্যা
১১ March ২০১৪ Tuesday ৮:৩৭:৪৮ PM
Print this E-mail this

বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় প্রেমিকার আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক


suicide-logo আত্মহত্যাপ্রেমিক বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় আত্মহত্যা করেছেন নবম শ্রেনী পড়ুয়া এক স্কুলছাত্রী। মঙ্গলবার বিকালে বরিশালের বানারীপাড়া উপজেলার নরোত্তমপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আত্মহননকারী ফারজানা (১৬) ওই গ্রামের বাসিন্দা শাহজাহান হাওলাদারের মেয়ে।

ফারজানার বাবা শাহজাহান হাওলাদার জানান, তাদের অজান্তে ফারজানার সাথে পৌর শহরের ৫ নং ওয়ার্ডের ব্যবসায়ী মোঃ হালিমের ছেলে হাফিজের (২০) দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক চলে আসছিলো।

ফারজানা সম্প্রতি হাফিজকে বিযের প্রস্তাব দিলে সে (হাফিজ) তা প্রত্যাখান করে। এর জের ধরে অভিমান ও ক্ষোভে ফারজানা সকলের অগোচরে আত্মহত্যার পথ বেছে নেয়।

শাহজাহান হাওলাদার তার মেয়ের মৃত্যুর জন্য প্রেমিক হাফিজকেই দায়ী করছেন।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, বিকালে সকলের অজান্তে গোসল খানার আড়ার সাথে গলায় রশি দিয়ে ফারজানা আত্মহত্যা করে। পরে ফারজানার মা তাকে গলায় রশি দেয়া অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তোকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিযে আসে।

বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ গৌতম সেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই স্কুলছাত্রীর মৃত্যু হয়।

ওসি গোলাম সরোয়ার জানিয়েছেন, পুলিশ ফারজানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে।

এ ঘটনায় আত্মহত্যা প্ররোচনা মামলা হতে পারে বলে জানান তিনি।

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডিজেলের মূল্যবৃদ্ধি:ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com