Current Bangladesh Time
Saturday June ৬, ২০২৬ ৮:০৩ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » বিনোদন » ভান্ডারিয়া » শেকড়ের টানে পিরোজপুরে নচিকেতা
১৮ November ২০১৪ Tuesday ১১:১৫:৪৪ AM
Print this E-mail this

শেকড়ের টানে পিরোজপুরে নচিকেতা


nachiketa-bhandaria-pirojpur-barisal শেকড়ের টানে পিরোজপুরে নচিকেতা

শেকড়ের টানে পিরোজপুরে নচিকেতা ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী পিরোজপুরের ভান্ডারিয়া ও ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর গ্রামে মামা বাড়ি ঘুরে গেলেন সোমবার।

নচিকেতা বলেন, ‘সাতচল্লিশে দেশভাগের আগেই দেশ ছেড়ে যায় আমার পরিবার। তবু এই দেশ আমার। এইখানে আমার জন্মভিটা। আমি বাঙালি। এখানেই আমার শেকড়। কেবল প্রাণের টানে, বড় মায়ার টানে জন্মভিটায় ঘুরতে এসেছি। মানুষ যেমন পুণ্যের আশায় তীর্থে আসে।’

তিনি হঠাৎ করে মামা বাড়ি আসলে তাকে এক নজর দেখার জন্য গ্রামের মানুষ ভীড় জমায়। এ সময় শিল্পী নচিকেতা গ্রামবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সোমবার দুপুর সোয়া একটার দিকে ভাড়াকৃত হেলিকপ্টারযোগে পিরোজপুরের ভান্ডারিয়া শহরের বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন তিনি। এ সময় তার এক ব্যবসায়ী ভারতীয় বন্ধু রাজেশ গুপ্তা সঙ্গে ছিলেন।

স্থানীয় থানা প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষ শিল্পীকে স্বাগত জানান ও স্কুলের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস তাকে ফুল দিয়ে বরণ করেন। এরপর নচিকেতা ভান্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ঘুরে দেখেন।

এ বিদ্যালয়ে নচিকেতার দাদু ললিত কুমার গাঙ্গুলী প্রধান শিক্ষক ছিলেন। বিদ্যালয়টি পরিদর্শন শেষে তিনি উপজেলা চেয়ারম্যানের গাড়িতে ভান্ডারিয়া শহর থেকে সাড়ে চার কিলোমিটার দূরে চেচরীরামপুর গ্রামে তার মায়ের জন্মভিটা গাঙ্গুলী বাড়িতে যান।

সেখানে নচিকেতার আগমনের খবর ছড়িয়ে পড়লে কয়েক হাজার মানুষ তাকে এক নজর দেখতে গাঙ্গুলী বাড়ি জড়ো হন।

তিনি গাঙ্গুলী বাড়ির ঐতিহ্যবাহী দিঘী ও বমনের খালের পাড়ে বসে কিছু সময় কাটান। এ সময় তিনি দিঘী ও খালের পানি বোতলে ভরে সঙ্গে নেন।

এ সময় ভান্ডরিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান, চেচরীরামপুর ইউনিনের চেয়ারম্যান জাকির হোসেন খান ও সাবেক চেয়ারম্যান মালেক খান উপস্থিত ছিলেন।

নচিকেতা জানান, দেশভাগের আগেই তার বাবা সবা রঞ্জন চক্রবর্তী ও মা লতিকা চক্রবর্তী ভারতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এরপর আর নিজ ভূমিতে ফেরা হয়নি।

নচিকেতা কয়েকদিন আগে ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে মায়ের জন্মভিটা দেখার আগ্রহ প্রকাশ করেন। এরপর শেকড়ের টানে হেলিকপ্টার যোগে আজ ঢাকা থেকে ভান্ডারিয়া আসেন। বিকেলে আবার ঢাকায় ফিরে যান।

সূত্র: আরটিএনএন/বাংলানিউজ


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com