Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ৩:৩০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ বিজ্ঞপ্তি » শোলাকিয়া হামলায় পূজা উদযাপন পরিষদের নিন্দা
৯ July ২০১৬ Saturday ৪:৫১:৫০ PM
Print this E-mail this

শোলাকিয়া হামলায় পূজা উদযাপন পরিষদের নিন্দা
সাংবাদ বিজ্ঞপ্তি


বরিশাল সংবাদ মানচিত্রশোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে উগ্র ধর্মান্ধ জঙ্গীর হামলার গভীর ক্ষোভ, দু:খ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখা।

শনিবার (০৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তারা এই নিন্দা জানান।

একই সাথে পবিত্র ঈদুল ফিতর ও শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পাশাপাশি উদযাপন করায় দেশবাসিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারা।

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রীতির এই বাংলাদেশে যে কোন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান সৌহার্দ্যপূর্ণভাবেই উদযাপিত হয়। শোলাকিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের নামাজ আদায়কালে উগ্র ধর্মান্ধ জঙ্গী গোষ্ঠী যে হামলা চালিয়েছে তা ইতিহাসে বিরল।

তাদের এই জঘন্য নারকীয় হামলায় ধর্মপ্রাণ মুসুল্লী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ সাধারণ নিরীহ নিরপরাধ স্কুল শিক্ষিকা সবিতা রানী ভৌমিক মৃত্যুবরণ করেন।

দেশে জঙ্গী হামলা বন্ধ এবং উগ্র ধর্মীয় মৌলবাদী জঙ্গী গোষ্ঠী গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এই জঘন্য নারকীয় হত্যাকান্ডে গভীর ক্ষোভ, দু:খ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি শ্রী রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুডু, বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র দে নারু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু ও বরিশাল মহাশ্মশান রক্ষা সমিতির সাধারণ সম্পাদক কিশোর কুমার দে সহ কমিটির সকল সদস্যবৃন্দ।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এর সংবাদ বিজ্ঞপ্তি পাতায় প্রকাশিত/প্রচারিত বিজ্ঞপ্তিগুলোতে প্রকাশিত তথ্য ও চিত্রের দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও বার্তাপ্রেরকের। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য ও চিত্রের যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com