Current Bangladesh Time
Sunday June ২৮, ২০২৬ ১১:৪৯ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » বামনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
২১ September ২০১৬ Wednesday ২:০৭:৩২ PM
Print this E-mail this

বামনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
মিজানুর রহমান টিপু, বামনা


barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রবরগুনার বামনা উপজেলায় মাছের ঘেরের পানিতে ডুবে ঝুমা আক্তার (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভাইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঝুমা আক্তার একই এলাকার মো. জামাল হোসেনের মেয়ে।

জানা যায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার দুপুরের খাবার খেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। কোনো এক ফাঁকে ঝুমা ঘর থেকে বের হয়ে যায়। ঘুম থেকে ওঠে পরিবারের লোকজন ঝুমাকে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে পার্শ্ববর্তী মাগুর মাছের ঘেরে তাকে ভাসতে দেখে। পরে শিশুটিকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক ঝুমাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন জায়গায় কাটা দাগ দেখা যায়।

দায়িত্বরত চিকিৎসক মো. আবদুল্লাহ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

 

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com