|
| | | | বরগুনার বামনায় ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বরগুনা, ১৮ অক্টোবর (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বামনা থানা পুলিশ ১৭ অক্টোবর সোমবার রাতে উপজেলার মধ্য আমতলী থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের আবুল হোসেনের ছেলে আরিফুর রহমান (৩২) ও মঠবাড়িয়া দেবেত্র গ্রামের শামসুল হক খানের ছেলে জাহিদুল হক সুমন (৩০)।
বামনা থানার সহকারী উপ-পরিদর্শক শহিদুল ইসলাম আমাদের বরিশাল ডটকমকে জানান, ১৭ অক্টোবর সোমবার রাত আটটার দিকে তার নেতৃত্বে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, এ ব্যাপারে ১৮ অক্টোবর মঙ্গলবার সকালে বামনা থানার উপ-পরিদর্শক ইলিয়াস হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীদের কারাগারে পাঠানো হয়েছে।
–
(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
| |