Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৩:৫০ PM
Barisal News
Latest News
Home » বিজ্ঞান ও প্রযুক্তি » বিশ্বের দ্রুতগতির কম্পিউটার তৈরি করছে জাপান
২৭ November ২০১৬ Sunday ১২:২৬:১৩ PM
Print this E-mail this

বিশ্বের দ্রুতগতির কম্পিউটার তৈরি করছে জাপান
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক


online-computer-pc অনলাইন কম্পিউটার ল্যাপটম পিসিবিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার তৈরির পরিকল্পনা করছে জাপান।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপান এমন একটি যন্ত্র তৈরির পরিকল্পনা করছে, যা ব্যবহার করে দেশটির বিজ্ঞানীরা চালকবিহীন গাড়ি, রোবট ও ওষুধশিল্পে আরও উন্নতি করতে পারবে।

সুপার কম্পিউটারের ক্ষেত্রে চীন ও দক্ষিণ কোরিয়াকে পেছনে ফেলতে ১৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করছে জাপান সরকার।
জাপানের এই সুপার কম্পিউটার সেকেন্ডে ১৩০ কোয়াড্রিলিয়ন হিসাব সম্পন্ন করতে পারবে। অর্থাৎ, এর গতি হবে ১৩০ পেটাফ্লপস। (১ পেটাফ্লপ = ১ হাজার টেরাফ্লপ বা ১০ লাখ গিগাফ্লপ)।

বর্তমানে সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটারের খেতাব চীনের সানওয়ে তাইহুলাইটের। এর গতি প্রতি সেকেন্ডে ৯৩ পেটাফ্লপ। গতির বিচারে শীর্ষ ১০ সুপার কম্পিউটারের দুটি চীনে, চারটি যুক্তরাষ্ট্রে অবস্থিত। বাকি চারটির মধ্যে জাপান, জার্মানি, সুইজারল্যান্ড ও সৌদি আরবে একটি করে আছে।

জাপানের সুপার কম্পিউটার আগামী বছর দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্থাপন করা হবে। গবেষকেরা আশা করছেন, এই সুপার কম্পিউটার ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতি করা যাবে।

অবশ্য, এই সুপার কম্পিউটার তৈরিতে কোন প্রতিষ্ঠান কাজ করবে, তার নাম উল্লেখ করা হয়নি। বর্তমানে কম্পিউটার তৈরিতে দরপত্র গ্রহণ করছে দেশটি। তথ্যসূত্র: রয়টার্স।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিবিএস জরিপ:৮৪.৪ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর প্রধান দক্ষতা কপি-পেস্ট
ঢাকায় আইফোন তৈরির ‘মিনি কারখানার’ সন্ধান
উস্কানিমূলক পোস্টের পর ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা
যেভাবে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারবে আপনার মোবাইল ফোন
মোবাইল ফোনে এই ৩টি অ্যাপ থাকলে আপনি বিপদে! এখনই ডিলিট করুন
শুক্রবার মিলবে বিনামূল্যে ইন্টারনেট, যেভাবে পাবেন
চ্যাটজিপিটির সাহায্যে বিনামূল্যে ইংরেজিসহ অন্যান্য ভাষায় দক্ষ হবেন যে কৌশলে
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com