Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৩:৩৯ PM
Barisal News
Latest News
Home » বিজ্ঞান ও প্রযুক্তি » হাসপাতালে পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং
৩ December ২০১৬ Saturday ২:১৬:৫১ PM
Print this E-mail this

হাসপাতালে পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক


হাসপাতালে স্টিফেন হকিংবিজ্ঞান বিষয়ক একটি কনফারেন্সে অংশ নিতে ইতালির রোমে গিয়ে ‘ভালো বোধ না করায়’ ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার তাকে রোমের জেমেল্লি হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে নেওয়া হলেও এই কসমোলজিস্টের শারীরিক অবস্থা ‘খুব বেশি নাজুক নয়’ বলেই ধারণা করা হচ্ছে।

তরুণ বয়স থেকে দুরারোগ্য মোটর নিউরন রোগে আক্রান্ত ৭৪ বছর বয়সী এই বিজ্ঞানী পন্টিফিকেল অ্যাকাডেমি অব সায়েন্সেসে এক কনফারেন্সে অংশ নিতে রোমে অবস্থান করছিলেন।

গত সোমবার ভ্যাটিকানের পোপ ফ্রান্সিসের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন বলে জানায় রয়টার্স।

হকিংয়ের মুখপাত্র ও ভ্যাটিকানের একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, তার শারীরিক অবস্থা গুরুতর নয় বলে মনে করা হচ্ছে। হকিং ও তার সফরসঙ্গীদের শনিবারে রোম ছাড়ার নির্ধারিত সূচি অপরিবর্তিত রয়েছে।

কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় কথা বলা ‘কালের সংক্ষিপ্ত ইতিহাস’ বইয়ের লেখক হকিং দুজন নার্সসহ চারজন সঙ্গী নিয়ে ভ্রমন করেন। গত ২৫ নভেম্বর ভ্যাটিকানে বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তি নিয়ে একটি বক্তৃতা দেন তিনি। সূত্র: বিডিনিউজ


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিবিএস জরিপ:৮৪.৪ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর প্রধান দক্ষতা কপি-পেস্ট
ঢাকায় আইফোন তৈরির ‘মিনি কারখানার’ সন্ধান
উস্কানিমূলক পোস্টের পর ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে নিল মেটা
যেভাবে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারবে আপনার মোবাইল ফোন
মোবাইল ফোনে এই ৩টি অ্যাপ থাকলে আপনি বিপদে! এখনই ডিলিট করুন
শুক্রবার মিলবে বিনামূল্যে ইন্টারনেট, যেভাবে পাবেন
চ্যাটজিপিটির সাহায্যে বিনামূল্যে ইংরেজিসহ অন্যান্য ভাষায় দক্ষ হবেন যে কৌশলে
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com