Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৪:০৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাকেরগঞ্জ » অবশেষে সেজুতি আত্নহননে প্ররোচনা মামলার ৪ আসামী গ্রেপ্তার
১০ November ২০১১ Thursday ৮:১৫:৪৪ AM
Print this E-mail this

অবশেষে সেজুতি আত্নহননে প্ররোচনা মামলার ৪ আসামী গ্রেপ্তার


সেজুতি আত্নহনন

সেজুতি আত্নহননে প্ররোচনা মামলার গ্রেপ্তারকৃত ৪ আসামী (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

বরিশাল, ১০ নভেম্বর (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): স্কুলছাত্রী সেঁজুতিকে গণধর্ষণ ও আত্মহননে প্ররোচনা মামলার ৪ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ নভেম্বর বুধবার বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড ও বাকেরগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ড থেকে তাদের গেপ্তার করে বাকেরগঞ্জ থানা পুলিশ।

থানা সুত্রে জান যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ নভেম্বর বুধবার বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) আফজাল ও উপ-পরিদর্শক (এস.আই) হুমায়ুনের যৌথ অভিযানে বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড ও বাকেরগঞ্জের বাসস্ট্যান্ড থেকে সেজুতির আত্নহননে প্ররোচনা মামলার অন্যতম আসামী নেছার (২০), অশ্রু বেগম (৩৫), নয়ন মৃধা (১৪) কে এবং চট্রগ্রামের চাঁদগাও থানা এলাকা থেকে ফারুক মৃধা (৪০) কে গ্রেপ্তার করা হয়।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার ইসলাম আমাদের বরিশাল ডটকমকে বলেন, আমরা সেজুতির আত্মহনন মামলার বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করে যাচ্ছি। আশা করছি অতি শীঘ্রই বাকি আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হবে।

উল্লেখ্য, বাকেরগঞ্জ উপজেলার বড় রঘুনাথপুর গ্রামের বাড়ী থেকে সেঁজুতি ১৩ অক্টোবর রাতে ডেকে নিয়ে বখাটেরা ধর্ষণ করে। এ ঘটনার ৭ বখাটের বিরুদ্ধে সেজুতির মা বাদী হয়ে ১৭ অক্টোবর অপহরণ চেষ্ঠার অভিযোগে থানায় মামলা করে। বখাটেদের আত্মীয়স্বজন ও সালিসদ্বাররা মামলা তুলে নিতে হুমকী ধামকী দেয়। এই ঘটনার জের ধরে ২১ অক্টোবর সন্ধ্যার দিকে নিজ ঘরের আড়কাঠের সঙ্গে সেজুঁতি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com