Home » বরিশাল » বাবুগঞ্জ » গ্রহণযোগ্য নেতৃত্বের প্রত্যাশায় জনগণের আস্থাভাজন আরিফুর রহমান শিমুল শিকদার
১৬ June ২০২৬ Tuesday ৩:৩৯:৫৬ PM
গ্রহণযোগ্য নেতৃত্বের প্রত্যাশায় জনগণের আস্থাভাজন আরিফুর রহমান শিমুল শিকদার
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং সুস্থ রাজনৈতিক ধারা অব্যাহত রাখার প্রত্যাশায় বাবুগঞ্জের সাধারণ মানুষের আস্থাভাজন হিসেবে উঠে এসেছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আরিফুর রহমান শিমুল শিকদার। রাজনৈতিক শিষ্টাচার, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাসী আরিফুর রহমান শিমুল শিকদার দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি রাজনৈতিক মতাদর্শের লড়াইয়ের ঊর্ধ্বে উঠে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও শালীন আচরণের মাধ্যমে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার পক্ষে কাজ করে যাচ্ছেন। ভিন্নমতকে সম্মান করা এবং ব্যক্তিগত আক্রমণ পরিহার করে জনগণের কল্যাণে প্রতিযোগিতামূলক রাজনীতির চর্চাই তাঁর রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি।
সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান শিমুল শিকদার বর্তমানে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের দাতা সদস্য এবং বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা শিমুল শিকদারের পিতা আব্দুস সালাম শিকদার ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং রহমতপুর ইউনিয়নের টানা তিনবারের নির্বাচিত সফল চেয়ারম্যান।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তালিকায় আরিফুর রহমান শিমুল শিকদারের নাম নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে। যদিও তিনি নিজে এখনো কোনো প্রার্থিতার ঘোষণা দেননি, তবে পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য, ব্যক্তিগত সততা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্য থেকেই তাঁকে রহমতপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে আরিফুর রহমান শিমুল শিকদার বলেন, “জনপ্রতিনিধি হওয়ার উদ্দেশ্যে নয়, বরং মানুষের সেবক হিসেবে সমাজের উন্নয়ন ও মাদকমুক্ত পরিবেশ গঠনে আমি কাজ করে যাচ্ছি। পারিবারিকভাবেই আমরা সবসময় মানুষের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। জনগণ যদি মনে করে তাদের সেবায় আমাকে আরও বড় দায়িত্ব পালন করতে হবে, সে বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে।”
তিনি আরও বলেন, “এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। মানুষের সেবা করতে জনপ্রতিনিধি হওয়াটাই একমাত্র পথ নয়। জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশীদার হওয়াই আমার অঙ্গীকার।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা