বাবুগঞ্জে অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার, মামলা দায়ের
 বাবুগঞ্জে অস্ত্রসহ আটক রবিউল ইসলাম (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)
বাবুগঞ্জ, ২১ নভেম্বর (সাইফুল ইসলাম/আমাদের বরিশাল ডটকম): বাবুগঞ্জ কেদারপুর ইউনিয়নের মধ্যভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয় জামে মসজিদ সংলগ্ন নিজালা খালের কালভার্টের উপর থেকে একটি রিভলবার ও ল্যাপটপসহ রবিউল ইসলাম(১৬) নামের এক যুবককে আটক করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।
জানা গেছে, ২১ নভেম্বর সকালে গোপন সংবাদ পেয়ে তারা ওই এলাকায় অবস্থান নেন। সকাল ১১টার দিকে তারা রবিউলকে চ্যালেঞ্জ করে। এ সময় পুলিশ রবিউলের সাথে থাকা কলেজ ব্যাগ তল্লাশী করে গুলিবিহীন একটি রিভলবার ও একটি ল্যাপটপ উদ্ধার করে।
থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান আমাদের বরিশাল ডটকমকে জানান, এলাকায় খোঁজ খবর নিয়ে জানা গেছে রবিউল ও তার ভাই ফারুক এলার অস্ত্রবাজ সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে মারপিট ও বর্তমান ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মৃধাকে প্রকাশ্যে হত্যার হুমকিসহ নানা অভিযোগের কথা জানিয়েছে এলাকাবাসী। আটকের পর রবিউলকে অস্ত্রসহ গ্রেপ্তার দেখিয়ে থানার সেকেন্ড অফিসার এস আই মোঃ ফকরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
–
(আমাদের বরিশাল ডটকম/বাবুগঞ্জ/সাই/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |