বামনায় ইয়াবাসহ ২ ব্যবসায়ী আটক বামনা প্রতিবেদক
বরগুনার বামনায় আজ শনিবার (৮ জুলাই) দুপুরে ২৫ পিচ ইয়াবাসহ দুইজন ব্যবসায়ীকে আটক করেছে বামনা থানা পুলিশ।
গোপন সংবাদের ভিতিত্তে এসআই মো. সিরাজ সহ এএসআই কাইয়ুম ও কামালের নেতৃত্বে বামনা থানার পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে আমতলী ও লক্ষ্মীপুড়া গ্রাম থেকে এই দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতরা হলো বামনা উপজেলার আমতলী গ্রামের আবুল কাশেম হাওলাদারের ছেলে মো. হারুণ হাওলাদার (৪৫) ও লক্ষ্মীপুড়া গ্রামের মো. নুরুল ইসলাম খানের ছেলে হারুন খান (৩০)।
আটককৃত ইয়াবা ব্যবসায়ী মো. হারুণ হাওলাদারের কাছ থেকে ১৫ পিচ ও হারুণ খানের কাছ থেকে ৫ পিচ ইয়াবাসহ বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে বামনা থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, বামনাকে মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসন সার্বক্ষনিক তৎপর। মাদক সেবনকারী ও ব্যবসায়ী যেই হউক তাকে গ্রেপ্তার করা হবে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা গ্রহণ করে বরগুনা জেল হাজতে পাঠানো হবে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |