Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৫:০৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাকেরগঞ্জ » বাকেরগঞ্জ কলেজে ছাত্রলীগের ভাংচুর, অধ্যক্ষ অবরুদ্ধ
১১ December ২০১১ Sunday ৫:৩৩:১৬ PM
Print this E-mail this

বাকেরগঞ্জ কলেজে ছাত্রলীগের ভাংচুর, অধ্যক্ষ অবরুদ্ধ


বরিশাল, ১১ ডিসেম্বর (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): বরিশালের বাকেরগঞ্জ কলেজে হামলা চালিয়ে শ্রেনীকক্ষের টেবিল চেয়ার ভাংচুর করেছে কলেজ ছাত্রলীগ। বাকেরগঞ্জ কলেজের অধ্যক্ষ দরিদ্র তহবিলের টাকা ছাত্রলীগের মাধ্যমে বিতরণে সম্মত না হওয়ায় এ তান্ডব চালায় কলেজ শাখা ছাত্রলীগ। হামলার সময় কলেজে একাদশ শ্রেনীর অর্ধ বার্ষিক পরীক্ষার ইংরেজী বিষয়ের পরীক্ষা চলছিল। ১১ ডিসেম্বর রোববার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ অধ্যক্ষকে তার রুমে অবরুদ্ধ করে রেখে এ তান্ডব চালায় কলেজ ছাত্রলীগ।

প্রত্যক্ষদর্শী  শিক্ষার্থীরা জানায়, ১১ ডিসেম্বর রোববার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শেখ মিরাজের নেতৃত্বে ৩০/৪০ নেতাকর্মী পরীক্ষা হলে প্রবেশ করে এবং পরীক্ষার্থীদের উত্তরপত্র কেড়ে নিয়ে তা ছিড়ে ফেলে। এসময় কয়েকজন পরীক্ষার্থী এর প্রতিবাদ জানালে তাদেরকে চড়থাপ্পড় দেয় শেখ মিরাজ ও তার লোকজন। খবর পেয়ে অধ্যক্ষ ছুটে গিয়ে তাদেরকে বাঁধা দেয়ার চেষ্টা করলে তাকে (অধ্যক্ষকে) গালগাল দেয় মিরাজ। পরে তারা অধ্যক্ষকে তার নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে শ্রেনীকক্ষের টেবিল চেয়ার ভাংচুর করে।

ঘটনার সত্যতা স্বীকার করে বাকেরগঞ্জ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: এনায়েত হোসেন আমাদের বরিশাল ডটকমকে বলেন, প্রতিবছরই কলেজের গরীব মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে কলেজের দরিদ্র তহবিল থেকে সাহায্য দেয়া হয়। এবছরও দেয়া হবে। কিন্তু ছাত্রলীগ তাদের মাধ্যমে সবাইকে দরিদ্র তহবিলের টাকা দেওয়ার দাবী করে। কলেজের দরিদ্র তহবিলে অর্থ খুবই সীমিত হওয়ায় তিনি ছাত্রলীগের কাছে প্রকৃত মেধাবী দরিদ্র ছাত্রদের তালিকা চান। এতে ক্ষিপ্ত হয়ে এ ভাংচুরের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

এ ব্যাপারে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শেখ মিরাজের সাথে বারবার যোগাযোগের চেষ্ট করা হলেও তিনি তার মুঠোফোন ধরেননি।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com