Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৫:১৭ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » বামনায় খুঁটিতে বেঁধে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
৩১ August ২০১৭ Thursday ৪:৫৯:৩১ PM
Print this E-mail this

বামনায় খুঁটিতে বেঁধে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
বামনা প্রতিবেদক


বামনায় খুঁটিতে বেঁধে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনবরগুনার বামনায় জাদুটোনার মাধ্যমে ক্ষতি সাধনের অভিযোগে মো. ইউনুস মল্লিক নামে এক মাছ বিক্রেতাকে তার মা ও ছোট ছোট সন্তানদের সামনে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে বড়ভাই, ভাতিজা ও স্ত্রী কর্তৃক অমানবিক নির্যাতনের প্রতিবাদ ও আটককৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ১১ টায় সচেতন বামনাবাসীর ব্যানারে উপজেলার গোলচত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানবন্ধনে বামনা উপজেলার সর্বস্তরের জনগণ অংশ নেয়। পরে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি দেয়া হয়।

মানববন্ধন চলাকালীন প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বামনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ আলী হাওলাদার, সারওয়ারজন মডেল উচ্চ বিদ্যালয়ের গভর্নিংবডির সদস্য দেলোয়ার হোসেন জোমাদ্দার, সাবেক ইউপি সদস্য আখতারুজ্জামান শিপার সহ সুশিল সমাজের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা দাবি করেন, মাছ বিক্রেতা ইউনুসের উপর নির্যাতনের মূল নায়ক তার ভাবি পারুল বেগম। অজ্ঞাত কারণে তাকে এই মামলায় আসামী করা হয়নি তাকেও এই ঘটনায় বিচারের আওতায় আনা হোক ও গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া হোক।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com