|
| | | | পাসের হারে এবারও শীর্ষে ভোলা জেলা
বরিশাল ডেস্ক :: বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ৬ জেলায় পাসের হারে শীর্ষে রয়েছে ভোলা জেলা। এ জেলার পাসের হার ৯৬ দশমিক ৬১ শতাংশ। ভোলার ২৬২টি স্কুল থেকে ১০ হাজার ৪২৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১০ হাজার ৭৩ জন। পাসের হারে দ্বিতীয় পটুয়াখালী জেলায় ৯৩ দশমিক ৭৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। এ জেলার ২৯১টি স্কুলের ১৩হাজার ৯৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ হাজার ১০৪ জন। ঝালকাঠী জেলার ৯৩ দশমিক ১৬ শতাংশ পরীক্ষার্থী পাস করে তৃতীয় স্থানে রয়েছে। এ জেলার ১৯৩ টি বিদ্যালয় থেকে ৮ হাজার ৩৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭ হাজার ৮০০ জন।
পাসের হারে চতুর্থ বরিশাল জেলার ৪৩৯টি বিদ্যালয় থেকে ২৮ হাজার ৬৩৭ জন পরীক্ষা দিয়েছিল। পাস করেছে ২৬ হাজার ৬৫১ জন। পাসের হার ৯৩ দশমিক ০৬ ভাগ। পঞ্চমে রয়েছে বরগুনা জেলা। এ জেলার ১৭৬টি স্কুল থেকে ৮ হাজার ৯৯৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮ হাজার ২৬৯ জন। পাসের হার ৯১ দশমিক ৯৫ শতাংশ। পাসের হারে সর্বনিম্ন স্থানে রয়েছে পিরোজপুর জেলা। এ জেলার ২৭৬টি বিদ্যালয় থেকে ১২হাজার ৪৯৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১১ হাজার ৩১৬জন। পাসের হার ৯০ দশমিক ৫৪ শতাংশ।
–
(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
| |