Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ৫:১০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » মিডিয়া গ্যালারি » বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বরিশালে র‌্যালি-সভা
৩ May ২০১৮ Thursday ৪:০০:০৮ PM
Print this E-mail this

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বরিশালে র‌্যালি-সভা
সংবাদ বিজ্ঞপ্তি


বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বরিশালে র‌্যালি-সভা‘কিপিং পাওয়ার ইন চেক : মিডিয়া, জাস্টিজ এন্ড রোল অব ল’ স্লোাগানকে সামনে রেখে বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ অথবা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহষ্পতিবার (৩ মে) বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে এক র‌্যালি বের হয়। এতে একাত্বতা প্রকাশ করে অংশ গ্রহন করেন বরিশাল টেলিভিশন মিডিয়া এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

র‌্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এসে শেষ হয়। পরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংগঠনের সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল টেলিভিশন মিডিয়া এ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, বরিশাল রিপোর্টার্স ইউনিটি’র সাবেক সভাপতি সুশান্ত ঘোষ প্রমুখ।

উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আলী খান জসিম, সাবেক সাধারণ সম্পাদক কামরুল আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক কামাল, সাবেক কোষাধাক্ষ্য মিথুন সাহা, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক অলিউল ইসলামসহ সকল সদস্যবৃন্দ।

এসময় বক্তারা তথ্য সংগ্রহ ও খবর প্রকাশ করতে গিয়ে সংবাদকর্মীরা নানাভাবে হয়রানী, হুমকি, মামলা-হামলার শিকারের ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ, উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন প্রদান, অবসরকালীন ভাতা প্রদান ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

উল্লেখ্য ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ অথবা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। সেই থেকে প্রতি বছর সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com