Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ৩:৪৮ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
১৪ May ২০১২ Monday ৩:১৬:৪৩ PM
Print this E-mail this

বাউফলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার


বাউফল, ১৪ মে (কৃষ্ণ কর্মকার/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর বাউফলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রিপন খান নামের এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার নুরাইন পুর গ্রামের আলম খানের পুত্র। ১৩ মে রোববার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বাউফল থানা পুলিশ পৌর শহরের গোলাবাড়ী ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।

থানা সূত্রে জানা গেছে, ২০০৫ সালে বাউফলের নুরাইনপুরের চঞ্চল্যকর শাকিল হত্যার অন্যতম আসামী রিপনকে ২০০৯ সালে দ্রুত বিচার আইনে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সস্ত্রম কারাদন্ড দেয়। উল্লেখ্য, শাকিল ২০০৫ সালের ২১ এপ্রিল নুরাইনপুর এলাকায় সন্ত্রাসীদের হাতে খুন হয়। খুনের পর ২০০৫ সালে সাকিলের আত্মীয় বাদি হয়ে বাউফল থানায় একটি মামলা (মামলা নং ১২) দায়ের করে। পরবর্তীতে মামলাটি দ্রুত বিচার আইনে হস্তান্তর করা হলে ২০০৯ সালে আদালত উক্ত সাজা দেয়া হয়। সাজাপ্রাপ্ত রিপন রায়ের পর থেকে পলাতক ছিল।

থানা সুত্র আরও জানায় রিপনের বিরুদ্ধে ঢাকা মহানগর ও পটুয়াখালী থানায় মাদকদ্রব্য পাচার এবং নারী ও শিশু নির্যাতন আইনে একধিক মামলা রয়েছে।


(আমাদের বরিশাল ডটকম/বাউফল/কৃক/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com