Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ৭:০২ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » মিডিয়া গ্যালারি » সংবাদ শিরোনাম » ‘সাগর-রুনি হত্যা মামলার নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছে র‍্যাব’
১১ February ২০২০ Tuesday ৫:২৩:০৬ PM
Print this E-mail this

‘সাগর-রুনি হত্যা মামলার নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছে র‍্যাব’


‘সাগর-রুনি হত্যা মামলার নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছে র‍্যাব’

অনলাইন ডেস্ক::: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, র‍্যাব সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত করছে। আদালতের নির্দেশ অনুযায়ী তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করছে। সাগর-রুনি হত্যা মামলার নিষ্পত্তি করতে র‍্যাব তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

আজ মঙ্গলবার বরগুনা পুলিশ অফিসার্স মেস উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।

মুজিব বর্ষে জনতার পুলিশ হয়ে ওঠার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, ‘মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার, আমরা জনতার পুলিশ হব। জনগণের অভিযোগ ও চাহিদা অনুযায়ী সেবা দিলে জনগণের পুলিশ হওয়া সম্ভব। সঠিকভাবে সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।’

পুলিশ অফিসার্স মেস উদ্বোধনের সময় বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফ হোসেন, বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর বিকেলে বরগুনা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন আইজিপি।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com