Home » দৌলতখান » ভোলা » দৌলতখানে প্রান্তিক চাষীদের মধ্যে বীজ ও সার বিতরণ করলেন এমপি মুকুল
৩০ November ২০২০ Monday ১০:১১:১৪ PM
দৌলতখানে প্রান্তিক চাষীদের মধ্যে বীজ ও সার বিতরণ করলেন এমপি মুকুল
রোমানুল ইসলাম সোহেব,দৌলতখান (ভোলা) প্রতিনিধি॥
ভোলার দৌলতখানে ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা ও পূনর্বাসন কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণী কার্যক্রম উদ্বোধন করেছেন ভোলা-২ আসনের সাংসদ আলহাজ¦ আলী আজম মুকুল ।
সোমবার (৩০ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দৌলতখান উপজেলা পরিষদ চত্বরে রবি মৌসুমে প্রাকৃতিক দূর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়া ও রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ২৪৪০জন চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রসায়ানিক সার বিতরণী কার্যক্রম উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, ভোলা-২ আসনের সাংসদ আলহাজ¦ আলী আজম মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মনজুর আলম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৌলতখান উপজেলা কৃষি অফিসার সাবিনা ইয়াছমিন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ছিদ্দিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, ভবানীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম নবী নবু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,উপ-সহকারি কৃষি অফিসার মোঃ আব্দুস সামি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প