Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ২:৫১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বিনামূল্যে আমন ধানের বীজ, ফলজ চারা ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন
২২ June ২০২৬ Monday ১০:০১:১৩ PM
Print this E-mail this

বিনামূল্যে আমন ধানের বীজ, ফলজ চারা ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন


বাবুগঞ্জ প্রতিনিধি : কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, বিভিন্ন ফলজ গাছের চারা এবং জৈব ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।

উপসহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান সুমন ও সৈয়দা রুমানা আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম হাওলাদার,উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং কৃষক প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন সময়ে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং অধিক ফলন অর্জনে তারা উৎসাহিত হবেন।

আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ৬০০ জন কৃষকের প্রত্যেককে পাঁচটি করে নারিকেল চারা প্রদান করা হয়। এছাড়া এক হাজার ২০০ জন কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি করে উচ্চফলনশীল আমন ধানের বীজ বিতরণ করা হয়।
ফলজ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ১৫০ জন কৃষককে পাঁচটি করে আমড়ার চারা, ১০০ জন কৃষককে পাঁচটি করে আমের চারা এবং ২৫ জন কৃষককে পাঁচটি করে মালটার চারা দেওয়া হবে।
একই সঙ্গে কৃষকদের মাঝে জৈব ও রাসায়নিক সারও বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসমা উল হুসনা বলেন, কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করতে সরকার বিভিন্ন প্রণোদনা কার্যক্রম পরিচালনা করছে। কৃষকরা এসব সুবিধা সঠিকভাবে কাজে লাগালে উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি ফলজ গাছ রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে বীজ, চারা ও সার পেয়ে তারা উপকৃত হয়েছেন। এ ধরনের সহায়তা কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তাদের অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com