Current Bangladesh Time
Tuesday June ২৩, ২০২৬ ৩:১০ PM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল
২৩ June ২০২৬ Tuesday ১:০৩:১৪ PM
Print this E-mail this

আগৈলঝাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল


আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) রাতে উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন সড়ক থেকে এ মিছিলটি বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিলে ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলে একটি ব্যানারে বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা আশিক আব্দুল্লাহর ছবি ছিল বলেও দাবি করা হয়।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে মশাল মিছিলের ভিডিওটি আমিও দেখেছি। ওই মিছিলটি অন্য কোথাও হয়েছে।কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার থানা এলাকার নাম উল্লেখ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা সচেতন রয়েছি এবং বেশ কয়েকটি টিম কাজ করছি যেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো মিছিল না করতে পারে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com