পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলা ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচী পালন করেন। বিক্ষোভ মিছিলটি বাউফল পাবলিক মাঠ থেকে শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাউফল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক সংসদ শহিদুল আলম তালুকদারের পুত্র রাইয়ান আকাশ তালুকদার, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়াজ খান, সনিয়র সহ-সভাপতি রাসেল ইকবাল দুখু, সাংগঠনিক সম্পাদক মারজান বিন জাহাঙ্গীর, বাউফল সরকারী কলেজ ছাত্রদল সভাপতি আবু জাফর প্রমুখ। বক্তারা দাবি করেন, ছাত্রদল সভাপতি আবদুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে দায়ের করা মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। তারা ছাত্রদল নেতার নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানান। উল্লেখ্য, ছিনতাই, চাঁদাবাজি ও হামলার একটি মামলায় সোমবার (২২ জুন) পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন করিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আব্দুল্লাহ আল ফাহাদ। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ বাউফল পৌর শহরের বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় ফল ব্যবসায়ী আল-আমিনের দোকানে হামলা, মারধর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় আল-আমিনের বাবা ফজলুল হক মৃধা বাদী হয়ে আব্দুল্লাহ আল ফাহাদসহ কয়েকজনকে আসামি করে বাউফল থানায় মামলা দায়ের করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প