Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৫:৫১ AM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » বরগুনা সদর » বামনা » বেতাগী » বরগুনায় বন্যা দুর্গত মানুষের সংখ্যা দুই লাখের বেশি
২৮ May ২০২৪ Tuesday ৮:২৪:০৪ PM
Print this E-mail this

বরগুনায় বন্যা দুর্গত মানুষের সংখ্যা দুই লাখের বেশি


বরগুনা প্রতিনিধিঃ

উপকূলীয় জেলা বরগুনায় ১২ লাখের বেশি মানুষের বসবাস। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জেলায় বন্যার বিস্তৃতি ঘটেছে।

দুর্গত মানুষের সংখ্যা অন্তত ২,৩১,৭০০ বলে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে।

বন্যায় রাস্তাঘাট, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ডুবে জেলার ৩০০ গ্রাম প্লাবিত হয়েছে। ১৬৪০৮টি ঘরবাড়ি বিধ্বস্ত। ৬ হাজার হেক্টর কৃষি জমি প্লাবিত হয়েছে। ৪ হাজার ১৫৭ হেক্টর জমির মাছের ঘের ও জলাশয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশুদ্ধ পানি এবং শুকনো খাবার সংকট দেখা দিয়েছে। দুর্যোগ পরবর্তী সময় সবচেয়ে বেশি গো খাদ্যের সংকট দেখা দিয়েছে। ঘরের ওপর ভেঙে পড়া গাছ অপসারণের সময় ডাল ভেঙে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। এছাড়াও প্রায় ৩৭ জনের মতো বিভিন্ন কারণে আহত হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট দপ্তর ক্ষতির তালিকা তৈরি করছে। সে অনুযায়ী সব উপজেলায় সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com