Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৪:৩৮ AM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » পাথরঘাটায় নির্বাচনী সহিংসতায় প্রার্থীসহ ৩০ জন আহত, আটক ৯
৩১ May ২০২৪ Friday ৭:২২:৩৪ PM
Print this E-mail this

পাথরঘাটায় নির্বাচনী সহিংসতায় প্রার্থীসহ ৩০ জন আহত, আটক ৯


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার পাথরঘাটায় উপজেলা পরিষদ নির্বাচনে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে দফায় দফায় এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাঠিপেটা করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে হামলায় আহত ১০ জনকে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়। পরে চারজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা গোলাম কবির (কাপ-পিরিচ) ও এনামুল হোসাইনের (দোয়াত-কলম) সমর্থকদের মধ্যে প্রথমে কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় সংঘর্ষ হয়। পরে দ্বিতীয় দফায় পাথরঘাটা হাসপাতালে সংঘর্ষ হয়।

হামলায় আহত ব্যক্তিরা হলেন দোয়াত-কলম প্রতীকের প্রার্থী এনামুল হোসাইন, ফয়সাল আহম্মেদ, মো. সোলাইমান, শাহ আলী, সবুজ গাজী, তানভীর আহম্মেদ, মো. আহাদ, মো. রাকিব, রুবেল মিয়া ও হাসান রাব্বি।

এ ঘটনায় নাঈমুল ইসলাম (২৯), মনির হোসেন (৩০), মো. মিজান (২৫), মো. ইব্রাহীম (২৫), শাহাদাৎ (২৪), আবু সুমা (২৬), মো. হাবিবুর রহমান (২৫), মো. শান্ত (২৩) ও মো. খোকনকে (৩০) আটক করেছে পাথরঘাটা থানার পুলিশ।

চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হোসাইন অভিযোগ করেন, ‘নির্বাচনের শুরু থেকেই কাকচিড়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুর ছেলে রাজন আহম্মেদ কাপ-পিরিচ মার্কার পক্ষ নিয়ে আমার লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com