Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৩:০৫ AM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » নদী আমাদের মা, প্লাস্টিক ফেলে মাকে ধ্বংস করব না!
২২ September ২০২৪ Sunday ৮:৪৫:২৭ PM
Print this E-mail this

নদী আমাদের মা, প্লাস্টিক ফেলে মাকে ধ্বংস করব না!


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

নদী আমাদের মা, প্লাস্টিক বর্জ্য ফেলে মাকে ধ্বংস করব না, প্লাস্টিক বর্জ্য নদীতে বিসর্জন নয়, মৎস্য ও পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, প্লাস্টিক বর্জ্য বর্জন করুন, পরিবেশের ভারসাম্য রক্ষা করুন, নদী বাঁচলে বাঁচবে দেশ’- নানা স্লোগান দিয়ে নদী দূষণমুক্ত করতে প্লাস্টিক বর্জ্য অপসারণ ও মানববন্ধন করা হয়েছে। 

পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংগঠন ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র সহযোগিতায় এবং পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের বাস্তবায়নে রোববার (২২ সেপ্টেম্বর) বিশ্ব নদী দিবসে সকাল ৯টায় বিষখালী নদী সংলগ্ন নীলিমা পয়েন্ট এবং হেলিপ্যাডে এ প্লাস্টিক বর্জ্য অপসারণ ও মানববন্ধন করেন কয়েকশ স্থানীয় জনতা। 

এ সময় উপস্থিত ছিলেন- পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সমাজকর্মী মেহেদী শিকদার, জাকির হোসেন, নাজমুল সৈকত, সিফাত খান, মুসা মিয়া প্রমুখ।  

বক্তারা বলেন, পরিবেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। নদী দখল হচ্ছে, প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে। ধ্বংস হচ্ছে মাছসহ সামুদ্রিক সম্পদ। দ্রুত এই প্লাস্টিক বর্জ্য অপসারণের দাবি জানানো হয়।  

মেহেদী শিকদার বলেন, আমরা দুদিনের আলটিমেটাম দিয়েছি, বিষখালী নদীর পাড় থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণ না হলে কঠোর পদক্ষেপসহ পৌরসভা ঘেরাও করা হবে।

শফিকুল ইসলাম খোকন বলেন, জলবায়ু পরিবর্তনে আজ বাংলাদেশের ঋতু পরিবর্তন হয়েছে, মানুষের জীবিকার ওপর প্রভাব পড়েছে। মানুষের অবাধ প্লাস্টিক ব্যবহারে নদী দূষণ-দখল তো হচ্ছেই পাশাপাশি পরিবেশ এবং সামুদ্রিক মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে। এ কারণে মানুষের দেহেরও ক্ষতি হচ্ছে। আমরা মাকে যেমন যত্ন করি, ভালোবাসি তেমনি নদীও আমাদের মা, মাকে ধ্বংস নয় আমাদের জন্যই বাঁচিয়ে রাখতে হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com