Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ১:৩২ AM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » পাথরঘাটায় বজ্রপাতে তিন শিক্ষার্থীসহ আহত ৪
১ October ২০২৪ Tuesday ১১:৩৩:৪০ PM
Print this E-mail this

পাথরঘাটায় বজ্রপাতে তিন শিক্ষার্থীসহ আহত ৪


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটা উপজেলায় বজ্রপাতে তিন শিক্ষার্থীসহ চারজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে একজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

‎মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে টানা এক ঘণ্টার বৃষ্টিতে পাথরঘাটা উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাত হয়। এসময় তিন শিক্ষার্থী ও একজন জেলে আহত হয়েছে। 

‎আহতরা হলেন- পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের খালেক ফরাজির ছেলে রাসেল ফরাজি (৩৫), চরদুয়ানি ইউনিয়নের তাফালবাড়িয়া সালামিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী আফরোজা (১৩), ইয়াসমিন (১৪) ও মোসা. ইয়ানা (১৪)। 

‎জানা যায়, সদর ইউনিয়নের পদ্মা এলাকায় রাসেল ফরাজি ট্রলারে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তার শরীরের পেছনে লেগে কিছু অংশ পুড়ে যায়। তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। 

অপরদিকে চরদুয়ানি ইউনিয়নে তাফালবাড়িয়া সালামিয়া দাখিল মাদরাসায় ক্লাস চলাকালীন বজ্রপাতের বিকট শব্দে তিন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। তাদের পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

‎এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ রানা বলেন, বজ্রপাতে আহত চারজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল পাঠানো হয়েছে এবং বাকি তিন শিক্ষার্থীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com