Current Bangladesh Time
Friday October ১৬, ২০২৬ ২:১৯ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » মঠবাড়িয়া » মঠবাড়িয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ বিক্রি করায় বিক্রেতাকে জরিমানা
১৩ October ২০২৪ Sunday ৬:৩৮:৪৩ PM
Print this E-mail this

মঠবাড়িয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ বিক্রি করায় বিক্রেতাকে জরিমানা


মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় অবরোধ এর প্রথম দিন নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতে মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) বেলা ১ টায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম এর ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,উপজেলার সাপলেজা ইউনিয়ন বাজারে অবরোধ চলাকালীন ইলিশ মাছ বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রোববার সকালে সেখানে উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা -কর্মচারীগন অভিযান পরিচালনা করে।

এ সময় কচুবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে আবু হানিফকে ৯ কেজি ইলিশ মাছ সহ হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম ১৯৫০ এর ৫ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত ইলিশ মাছ সাপলেজা বায়তুল সরিয়া লায়লা মালেকিয়া এতিমখানায় দেয়া হয়।

উল্লেখ্য,সরকার ১৩ অক্টোবর মধ্যরাত থেকে উৎপাদন,প্রজনন সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও আহারন,ক্রয়-বিক্রয়ের জন্য সাগরে ২২ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নোনা জলের আগ্রাসন উপকূলের নদী থেকে গভীর নলকূপে
পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না এম,পি সরোয়ার
ধুঁকছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসাকেন্দ্র, শেবাচিমে রোগীর চাপ
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com