পিরোজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. তানভীর হোসেন (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তানভীর পিরোজপুর পৌর শহরের দশ নিড়ের গলি এলাকার মো. আজিমের ছেলে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তানভীর এ বছর এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় ভর্তি কোচিং করছিলেন। গত দুদিন আগে তিনি ঢাকায় থাকাকালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। গত রোববার ঢাকা থেকে পিরোজপুর নিজ বাড়িতে চলে আসেন। সন্ধ্যার দিকে তিনি পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হন।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. নিজাম উদ্দিন জানান, তানভীর রোববার হাসপাতালে ভর্তি হলে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পরে।মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় পিরোজপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ জন। জেলায় এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা ১২৫ জন। এর মধ্যে মঙ্গলবার একজন ও এর কয়েকদিন আগে পিরোজপুর থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভর্তি অবস্থায় মারা গেছেন একজন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল