Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ১০:৫১ AM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » খুলনার সাবেক এমপি রশীদুজ্জামান কুয়াকাটায় গ্রেপ্তার
১৬ October ২০২৪ Wednesday ৯:১১:৫৫ PM
Print this E-mail this

খুলনার সাবেক এমপি রশীদুজ্জামান কুয়াকাটায় গ্রেপ্তার


কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

একাধিক মামলার আসামি খুলনা-৬ আসনের সাবেক এমপি রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (১৬ অক্টোবর) ভোরে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করেন র‍্যাব-০৬ ও র‍্যাব-০৮ এর সদস্যরা৷

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব)-০৮ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পরিচালক অমিত। তাকে গ্রেপ্তারের পর পরই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  

র‍্যাব-০৮ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পরিচালক অমিত জানান, রশীদুজ্জামান মোড়লের নামে খুলনার পাইপগাছা থানায় একাধিক মামলা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছিলেন রশীদুজ্জামান মোড়ল। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছাড়েন শেখ হাসিনা।এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে এমপি পদ হারান রশীদুজ্জামান মোড়ল।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com