Home » ঝালকাঠি » নলছিটি » ইসলামী আন্দোলনে যোগ দিলেন আ.লীগ নেতা বাশার
১৮ October ২০২৪ Friday ৩:৩৩:৪৯ PM
ইসলামী আন্দোলনে যোগ দিলেন আ.লীগ নেতা বাশার
নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আবুল বাশার কাজী আওয়ামী লীগ ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে তাকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বরণ করে নেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আবুল বাশার পেশায় একজন কাজী। তিনি চাপে পড়ে দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি স্বেচ্ছায় ইসলামী আন্দোলনে যোগদান করেছেন। আওয়ামী লীগ নেতা আবুল বাশার কাজী বলেন, আমি দীর্ঘ ১০ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক পদে ছিলাম। কিন্তু কিছুই করতে পারিনি। অনেক নেতারা দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। মানুষ কয়দিন বাঁচেন। তাই চিন্তাভাবনা করে ইসলামী আন্দোলনে যোগদান করেছি। যতদিন বাঁচব ইসলামী আন্দোলন করেই বাঁচব।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)