Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৯:০১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » শেবাচিমে অপসারণ-বকেয়া বেতন চেয়ে কর্মচারীদের বিক্ষোভ
২১ October ২০২৪ Monday ৮:৪০:২৯ PM
Print this E-mail this

শেবাচিমে অপসারণ-বকেয়া বেতন চেয়ে কর্মচারীদের বিক্ষোভ


নগর প্রতিনিধি:

বকেয়া বেতন প্রদান ও ওয়ার্ড মাস্টারসহ তিন কর্মচারীর অপসারণ দাবিতে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পৃথক বিক্ষোভ হয়েছে। 

সোমবার (২১ অক্টোবর) সকালে হাসপাতালের সামনে বকেয়া বেতন চেয়ে বিক্ষোভ করে চুক্তিভিত্তিক কর্মচারীরা। 

একই সময় হাসপাতালের ওয়ার্ড মাস্টার, অফিস সহায়ক রুহুল আমিন লিখন ও তরিকুল ইসলাম সোহাগের অপসারণের দাবিতে মানববন্ধন করে সাধারণ কর্মচারীরা। 

তাদের বিরুদ্ধে রোস্টার বাণিজ্যের মাধ্যমে হাসপাতালের কর্মচারীদের কাছ থেকে চাঁদা আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন কর্মচারীরা। 

এসব বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক পরিচালক ডা. এস.এম. মনিরুজ্জামান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের চুক্তি শেষ হয়ে গেছে। এছাড়া তাদের জুন ২৪ পর্যন্ত বেতন পরিশোধ করা হয়েছে। আমাদের যেহেতু লোকবল সংকট রয়েছে তাই তারা চুক্তির বাইরে কাজ করছে। 

বেতন পরিশোধ ও কর্মচারীদের অপসারণের দাবির বিষয়ে মন্ত্রণালয়ে জানানো হবে।মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com